Saturday, August 02, 2014

শরতে - আহসান হাবীব





       শরতে

আহসান হাবীব

ফূল ফুল তুল তুল গা ভেজা শিশিরে,
বুল বুল মশগুল, কার গান গাহিরে?
তর বর উঠে পর রাত ভোর দেখ না?
হাত তুলে প্রাণ খুলে স্রষ্টারে ডাক না।

আমাদের গ্রাম - বন্দে আলী মিঞা

           আমাদের গ্রাম

             বন্দে আলী মিঞা

আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর
থাকি সেথা সবে মিলে কেহ নাহি পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই
একসাথে খেলি আর পাঠশালে যাই।
হিংসা ও মারামারি কভু নাহি করি,
পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি।
আমাদের ছোটো গ্রামে মায়ের সমান,
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
মাঠভরা ধান আর জলভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আমগাছ জামগাছ বাঁশ ঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
সকালে সোনার রবি পূব দিকে ওঠে
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে।

In Facebook

বিক্ষোভ - সুকান্ত ভট্টাচার্য

            বিক্ষোভ
         সুকান্ত ভট্টাচার্য 
দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম,
হে স্বদেশ, ফের সেই কথা জানলাম।

আগামী - সুকান্ত ভট্টাচার্য

                  আগামী

               সুকান্ত ভট্টাচার্য

জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ,
আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ;

ন্যায়দণ্ড - রবীন্দ্রনাথ ঠাকুর


  www.fb.com/jrliton77

      ন্যায়দণ্ড

রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে
অর্পণ করেছ নিজে। প্রত্যেকের ’পরে

সব্যসাচী - কাজী নজরুল ইসলাম

        সব্যসাচী

কাজী নজরুল ইসলাম

ওরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয়-চাপা প্রাচী,
গৌরশিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী!
দ্বাপর যুগের মৃত্যু ঠেলিয়া
জাগে মহাযোগী নয়ন মেলিয়া,

বঙ্গমাতা - রবীন্দ্রনাথ ঠাকুর

              www.fb.com/jrliton77
              বঙ্গমাতা

   রবীন্দ্রনাথ ঠাকুর

পূণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে
মানুষ হইতে দাও তোমার সন্তানে।

মেয়েদের পদবী - সুকান্ত ভট্টাচার্য

      মেয়েদের  পদবী

         সুকান্ত ভট্টাচার্য

মেয়েদের পদবীতে গোলমাল ভারী,
অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি;

প্রাণ - রবীন্দ্রনাথ ঠাকুর

              www.fb.com/jrliton77    
                    প্রাণ

   রবীন্দ্রনাথ ঠাকুর

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ।

অনুভব - সুকান্ত ভট্টাচার্য

        অনুভব

    সুকান্ত ভট্টাচার্য

১৯৪০
অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।

পুরনো ধাঁধাঁ - সুকান্ত ভট্টাচার্য

     পুরনো ধাঁধাঁ

      সুকান্ত ভট্টাচার্য

বলতে পারো বড়মানুষ মোটর কেন চড়বে?
গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে?

আত্মত্রাণ - রবীন্দ্রনাথ ঠাকুর

www.fb.com/jrliton77

     আত্মত্রাণ

রবীন্দ্রনাথ ঠাকুর

বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে

বোধন - সুকান্ত ভট্টাচার্য

               বোধন

          সুকান্ত ভট্টাচার্য

হে মহামানব, একবার এসো ফিরে
শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে,

দেশলাই কাঠি - সুকান্ত ভট্টাচার্য

www.fb.com/jrliton77


 

দেশলাই কাঠি

সুকান্ত ভট্টাচার্য

আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি
এত নগণ্য, হয়তো চোখেও পড়ি না;
তবু জেনো
মুখে আমার উসখুস করছে বারুদ—
বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস;

দেয়ালিকা - সুকান্ত ভট্টাচার্য

       দেয়ালিকা

     সুকান্ত ভট্টাচার্য

এক
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে
লিখি কথা।
আমি যে বেকার, পেয়েছি লেখার
স্বাধীনতা।


দুই
সকালে বিকালে মনের খেয়ালে