Tuesday, October 14, 2014

কান্ডারী হুশিয়ার - কাজী নজরুল ইসলাম

  কান্ডারী হুশিয়ার!
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার 
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার

দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ

আপন-পিয়াসী - কাজী নজরুল ইসলাম



আপন-পিয়াসী 

কাজী নজরুল ইসলাম


আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনার,
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
আমারি তিয়াসী বাসনায়।।
আমারই মনের তৃষিত আকাশে

Thursday, October 09, 2014

Story Behind Galiver's Travels ( :-( Bangla Font)



আইরিশ লেখক জোনাথন সুইফট খুব একটা সচ্ছল পরিবারে বেড়ে ওঠেননি। পরিণত বয়সে সুনাম কুড়ালেও টাকা পয়সার মুখ ধারাবাহিকভাবে দেখার সৌভাগ্য হয়নি তার। একবার একটি অদ্ভুত উপন্যাস লিখেন তিনি। লিখেই চমৎকৃত হয়ে যান নিজে নিজেই। ভাবেন- এবার বাজিমাত। বইটি ছাপা হলে ব্যাপক বিক্রি হবে। পাণ্ডুলিপি নিয়ে যান পরিচিত প্রকাশকের কাছে। একজন প্রকাশক বিদ্রূপ করে বলেন- ‘মি. জোনাথন, আপনি এটা কি লিখেছেন?’ আরেকজন প্রকাশক পাণ্ডুলিপিটি পড়ে হাসতে হাসতে কুটি কুটি। বলেন, ‘এটি ছাপালে আমার পাঠকরা ভাববে আমি পাগল হয়ে গেছি।বিষণ্ন জোনাথন সুইফট রেখে দেন স্ক্রিপ্টটি। একদিন বাজার করার পয়সা নেই তার। এক প্রকাশকের কাছে আকুতি জানানোর পর দয়াপরবশ হয়ে ১০ পাউন্ডে কিনে নেন স্ক্রিপ্টটি। ছাপানোর পর ব্যাপক সাড়া পড়ে যায় বইটি নিয়ে। লক্ষ লক্ষ পাউন্ড আয় হতে থাকে প্রকাশকের। সারা বিশ্বে পরিচিতি লাভ করে উপন্যাসটি। মুভি তৈরি হয় গল্পটি নিয়ে। এমনকি বাংলাদেশের পাঠ্যবইয়েও গল্পটি অন্তর্ভুক্ত হয়। বইটির নাম- গালিভার্স ট্র্যাভেলস!

এখুনি বদলে ফেলুন আপনার ফেসবুকের ৫টি সেটিংস

না জেনে থাকলে এখুনি জেনে নিন। বিষয়টি আপনাদের প্রতিদিনের সঙ্গী ফেসবুক নিয়ে। বর্তমানে ২০১.৬ বিলিয়ন ডলার মূল্যের এই প্রতিষ্ঠানটি বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২তম অবস্থানে রয়েছে। এর পেছনে রয়েছে বিজ্ঞাপন এবং ক্রেতাদের আকর্ষণের জন্য ফেসবুকের বিক্রি করা নানা তথ্য। এসব বিজ্ঞাপনে বিরক্তিকর বিভিন্ন ফিচারও থাকে। এসব বহু কারণে ফেসবুকে আপনার গোপনীয়তার বিষয়ে আপনাকেই সাবধান হতে হবে। এ জন্য ফেসবুকে দেওয়া নানা সেটিংস প্রয়োগ করতে হবে আপনাকে। এখানে এমনই ৫টি সেটিংসের কথা বলা হলো যা আপনার আজই বদলে ফেলা উচিত।
১. অটোপ্লেয়িং ভিডিও : ফেসবুকের নিউজ ফিড আপনাকে বেশ আরাম দেয়। কিন্তু এখানে একটি ভিডিওতে ক্লিক না করলেও ফেসবুক তা স্বয়ংক্রিয়ভাবে চালু করার ব্যবস্থা করে রেখেছে। উদ্দেশ্য আপনার মনোযোগ আকর্ষণ। তবে ভিডিও

Wednesday, October 08, 2014

নারী - কাজী নজরুল ইসলাম



         www.fb.com/jrliton77    

            নারী

কাজী নজরুল ইসলাম

সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!

সংগ্রাম চলবেই - সিকান্দার আবু জাফর


  www.fb.com/jrliton77

সংগ্রাম চলবেই

সিকান্দার আবু জাফর

জনতার সংগ্রাম চলবেই,
আমাদের সংগ্রাম চলবেই।
হতমানে অপমানে নয়, সুখ সম্মানে

দেশের বাণী - কায়কোবাদ



 www.fb.com/jrliton77 

দেশের বাণী

কায়কোবাদ

কে আর বুঝিবে হায় এ দেশের বাণী?
এ দেশের লোক যারা,
সকলইতো গেছে মারা,
আছে শুধু কতগুলি শৃগাল শকুনি!

ছাত্রদলের গান - কাজী নজরুল ইসলাম

      ছাত্রদলের গান

কাজী নজরুল ইসলাম

আমরা শক্তি আমরা বল
আমরা ছাত্রদল।
মোদের পায়ের তলায় মুর্ছে তুফান
উর্ধ্বে বিমান ঝড়-বাদল।
আমরা ছাত্রদল।।

প্রভাতী - কাজী নজরুল ইসলাম



       www.fb.com/jrliton77 

        প্রভাতী    

কাজী নজরুল ইসলাম

ভোর হলো দোর খোলো
খুকুমণি ওঠ রে!
ঐ ডাকে যুঁই-শাখে
ফুল-খুকি ছোটরে!
রবি মামা দেয় হামা
গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান গায় গান
শোন ঐ, রামা হৈ!’

ত্যাজি নীড় করে ভিড়

Tuesday, October 07, 2014

সংকল্প - কাজী নজরুল ইসলাম

         সংকল্প

কাজী নজরুল ইসলাম

থাকব না’ক বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।

হায়রে গাধা !!!

একদা একটি গাধা লবণের বোঝা বয়ে নিয়ে যাচ্ছিল। লবণের বোঝা গাধার পিঠের সাথে শক্ত করে বাঁধা ছিল। বোঝাটি ছিল অত্যন্ত ভারী। গাধা বোঝা নিয়ে যাবার সময় একটা নদী দেখতে পেল। সে নদীর তীরে গিয়ে পানি খেতে চাইল। পানি খেতে গিয়ে সে নদীতে পড়ে গেল। পানির সংস্পর্শে এসে লবণের বোঝা গুলে একেবারে পানি হয়ে গেল। উঠে দাঁড়িয়ে গাধা দেখল বোঝা একদম হালকা হয়ে গেছে। সে তো মহাখুশী। ভাবল বিরাট এক আবিষ্কার করে ফেলেছে সে। নদী পার হতে গিয়ে পানিতে বসে পড়লেই যে বোঝা হালকা হয়ে যায়—এ কথা তার আগে জানা ছিল না।
কিছুদিন পরের ঘটনা। সেই গাধাটির পিঠেই তুলার বোঝা। ক্লান্ত গাধা নদী দেখেই খুশি হয়ে উঠল। চালাকি করে নদী পার হতে গিয়ে সে হোঁচট খাওয়ার ভান করে পানিতে বসে পড়ল। কিন্তু একি ? উঠে দাঁড়াতে পারছে না কেন সে ? শুকনো বোঝা তো এমন ভারী ছিল না ? ক্রমে মাথাটিও আর উঁচু করে রাখতে না পেরে পানিতে ডুবে মরে গেল গাধা ।
গাধা আসলে জানত না লবণের বোঝা পানিতে ভিজে হালকা হয়ে যায় লবণ গলে যাওয়ার কারণে। অথচ তুলার বোঝা ভিজে হয়ে যায় আরো ভারী!
আমরা মানুষেরাও ক্ষেত্রবিশেষে ঐ গাধার মতো ভুল করি। কখনো অহংকার কিংবা কখনো লোভের বশবর্তী হয়ে এমন কাজ করতে যাই যার কোনো বাস্তব ভিত্তি নেই। যে বিষয়ে আপনার কোনো জ্ঞান/অভিজ্ঞতা নেই, সে বিষয়ের উপর ঝুঁকি নিবেন না। ঝুঁকি নিতে হলে সেই বিষয়েই নিন, যেটা সম্বন্ধে আপনার কিছুটা হলেও জ্ঞান আছে। মাঝে মাঝে বুদ্ধির অহংকারে চালাকি করতে গিয়ে ভাগ্য এমন বিড়ম্বনা ঘটায় যা মানুষ স্বপ্নেও ভাবতে পারে না ।

অটোগ্রাফ - রবীন্দ্রনাথ ঠাকুর

                                        অটোগ্রাফ 

                                 রবীন্দ্রনাথ ঠাকুর

খুলে আজ বলি , ওগো নব্য , নও তুমি পুরোপুরি সভ্য । জগৎটা যত লও চিনে ভদ্র হতেছ দিনে দিনে । বলি তবু সত্য এ কথা — বারো-আনা অভদ্রতা কাপড়ে-চোপড়ে ঢাক ‘ তারে , ধরা তবু পড়ে বারে বারে , কথা যেই বার হয় মুখে

আযান - কায়কোবাদ

www.fb.com/jrliton77 

আযান

কায়কোবাদ


কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।

মাথা ব্যাথায় While u Feel Headache

কবর ......জসীম উদ্‌দীন

কবর
......জসীম উদ্‌দীন

এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।