Saturday, June 30, 2012

ঠিক আছে - সুকুমার বড়ুয়া

 

 

ঠিক আছে

সুকুমার বড়ুয়া


অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে তিনি হেসে বললেন
          ঠিক আছে ঠিক আছে ।

রেশনের পচা চাল টলটলে বাসি ডাল থালাটাও ভাঙা-চোরা বাটিটাও লিক আছে খেতে বসে জানালেন
          ঠিক আছে ঠিক আছে ।

মেঘ দেখে মেহমান চাইলেন ছাতাখান দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে তবু তিনি বললেন
          ঠিক আছে ঠিক আছে ।

www.fb.com/jrliton77 

Thursday, June 28, 2012

IN ICC Ranking Sakib Al-Hassan Of Bangladesh Still Best Alrounder. Congrates Sakib

IN ICC Ranking Sakib Al-Hassan Of Bangladesh Still Best Alrounder. Congrates Sakib

Great Barnard Shaw

Barnard Shaw Said,Within 100 Years,Generally The Whole World & Britain/UK In Particular Will Have To Embrace Islam Or Any Other Religion Similar To Islam.But I respect All The Religion Of The World. সাধারণ ভাবে সারা বিশ্ব,বিশেষত বৃটেন একশত বছরের মধ্যে ইসলাম অথবা ঠিক ইসলামের মত অন্য কোন ধর্মে দীক্ষিত হবে।... বার্নাড’শ

রসাল ও স্বর্ণলতিকা - মাইকেল মধুসূদন দত্ত

               

                                  রসাল ও স্বর্ণলতিকা

                                                        মাইকেল মধুসূদন দত্ত  

রসাল কহিল উচ্চে স্বর্ণলতিকারে –
শুন মোর কথা, ধনি, নিন্দ বিধাতারে।
নিদারুণ তিনি অতি;
নাহি দয়া তব প্রতি;
তেঁই ক্ষুদ্র-কায়া করি সৃজিলা তোমারে।

মলয় বহিলে, হায়,
নতশিরা তুমি তায়,
মধুকর- ভরে তুমি পড় লো ঢলিয়া;
হিমাদ্রি সদৃশ আমি,

Wednesday, June 27, 2012

বঙ্গোপসাগরে সপ্তম নৌবহরের সংবাদ অসত্য .. সংসদের প্রশ্নোত্তরে দীপু মনি

বঙ্গোপসাগরে মার্কিন সপ্তম নৌবহর মোতায়েন হয়েছে বলে পত্রপত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বানোয়াট ও অসত্য। আজ বুধবার সংসদে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা জানান। বিএনপির সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজানের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, অনুমান-নির্ভর এসব সংবাদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে সরকার এর মধ্যে প্রতিবাদ জানিয়েছে। যুক্তরাষ্ট্র সরকারও এ সংবাদ প্রত্যাখ্যান করেছে। তাদের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশকে কোনো প্রস্তাবও দেওয়া হয়নি। মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ১৯৯১-৯২ সালে বাংলাদেশে নিবন্ধিত মিয়ানমারের শরণার্থীর সংখ্যা ছিল আড়াই লাখ। ২০০৫ সাল পর্যন্ত দুই লাখ ৩৬ হাজার শরণার্থীকে সে দেশে পাঠানো হয়েছে। বর্তমানে কক্সবাজারের নয়াপাড়া ও কুতুপালং ক্যাম্পে নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ২৫ হাজার ২৬৬ জন। পরিবার সম্প্রসারণের ফলে বর্তমানে এই সংখ্যা বেড়েছে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিয়ানমার সফরের মধ্য দিয়ে শরণার্থীদের প্রত্যাবাসনের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। শরণার্থীদের ফেরত পাঠাতে বাংলাদেশ কূটনৈতিক তত্পরতা চালিয়ে যাচ্ছে। সাংসদ হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে দীপু মনি জানান, আটকে পড়া পাকিস্তানিদের নিজেদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি পুরোনো ও বিভিন্ন ফোরামে আটকে পড়া ব্যক্তিদের দেশটিতে ফেরত নেওয়ার দাবি উঠে আসছে। কিন্তু পাকিস্তান সরকার এ বিষয়ে তাদের অনীহা ও অসুবিধার কথা উল্লেখ করে আসছে। ১৯৭১ সালের পর পাকিস্তানে ফেরত যেতে ইচ্ছুক পাঁচ লাখ ৩৯ হাজার ৯৪১ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়। আর যারা বাংলাদেশে থাকার ইচ্ছা প্রকাশ করেছে, তাদের নাগরিকত্ব দেওয়া হয়। পরে পাকিস্তান সরকার এক লাখ ২৬ হাজার ৯৪১ জন আটকে পড়াদের দেশে ফিরিয়ে নেয়। এরপর ১৯৯২ সালে পাকিস্তান ৩০০ পরিবারকে পাকিস্তানে ফেরত নেবে বলে জানায়। কিন্তু ১৯৯৩ সালে মাত্র ৫০ পরিবারকে ফেরত নেওয়ার পর প্রক্রিয়াটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন ফোরামে বিষয়টি উত্থাপন করা হলেও সন্তোষজনক কোনো সুরাহা হয়নি।

Monday, June 25, 2012

কাজী নজরুল ইসলাম এর জন্ম পরিচিতি

                       কাজী নজরুল ইসলাম

nazrulislam
কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম (উচ্চারণ: [Kazi Nazrul Islam], মে ২৫, ১৮৯৯আগস্ট ২৯, ১৯৭৬) (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬–ভাদ্র ১২, ১৩৮৩ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, উপন্যাসিক,

Saturday, June 02, 2012

আযান – কায়কোবাদ

www.fb.com/jrliton77 

আযান

কায়কোবাদ


কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।

প্রণয়ের প্রথম চুম্বন – কায়কোবাদ (কাজেম আলী কোরেশী)

প্রণয়ের প্রথম চুম্বন

কায়কোবাদ

(কাজেম আলী কোরেশী)  

(১)

মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন!
যবে তুমি মুক্ত কেশে
ফুলরাণী বেশে এসে,
করেছিলে মোরে প্রিয় স্নেহ-আলিঙ্গন!
মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন?
(২)
প্রথম চুম্বন!
মানব জীবনে আহা শান্তি-প্রস্রবণ!
কত প্রেম কত আশা,

সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স, একটি মোরগের কাহিনী

    আঠারো বছর বয়স

       সুকান্ত ভট্টাচার্য

আঠারো বছর বয়স কী দুঃসহ
র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।


আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়–
আঠারো বছর বয়স জানে না কাঁদা।

Saturday, May 19, 2012

First Bangladeshi woman scales Everest / এভারেস্টে প্রথম বাংলাদেশি নারী

প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন নিশাত মজুমদার। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় এভারেস্ট চূড়ায় তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক এভারেস্ট জয়ী এম এ মুহিত, যিনি এর আগেও একবার এভারেস্ট জয় করেছিলেন। তারা দুই জনই বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের সদস্য। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) প্রতিষ্ঠাতা ইনাম আল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেরপার কাছ থেকে জানতে পেরেছি, সকাল সাড়ে ৯টায় নিশাত মজুমদার এম এ মুহিতের সঙ্গে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন।” ভাইয়ের দ্বিতীয় দফা এভারেস্ট জয়ের খবরে উল্লসিত মুহিতের বোন সাংবাদিক রাবেয়া বেবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের সঙ্গে এখনো ভাইয়ার যোগাযোগ না হলেও বিএমটিসি’র পক্ষ থেকে সকালে তাদের এভারেস্ট জয়ের খবর দেওয়া হয়েছে। আমাদের পরিবারের প্রত্যেকেই খুবই খুশি, আমরা ভাইয়ার জন্য গর্বিত।” সুস্থ দেহে মুহিত দেশে ফিরে আসবেন এমনটি প্রত্যাশা করছেন ইত্তেফাকের এই স্টাফ রিপোর্টার রাবেয়া। প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের এভারেস্ট চূড়ায় আরোহণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়েছেন। ব্যবসায়ী বাবা আবদুল মান্নান মজুমদার ও গৃহিণী মা আশুরা মজুমদারের চার সন্তানের মধ্যে নিশাত দ্বিতীয়। তার জন্ম ১৯৮১ সালে লক্ষ্মীপুরে। থাকেন ঢাকার পান্থপথে ভাড়া বাসায়। নিশাত মজুমদার ফার্মগেটের বটমূলী হোম উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা সিটি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। বর্তমানে নিশাত ঢাকা ওয়াসায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। Nishat Mazumder has climbed to the fearsome and unforgiving peak of Mount Everest, the world's tallest mountain at more than five miles high, as the first Bangladeshi woman. She ascended to Everest's 8,850-meter-high (29,035-foot-high) summit from the northern side of the mountain in Nepal on Saturday morning with M A Mohit, the second Bangladeshi to have conquered the Everest. An accountant by profession, Mazumder was accompanied by Mohit, a veteran climber who made it to the top of Everest, Manaslu and Cho-Oyu-3 summits higher than 8,000 metres. "We found out from her Sherpa that Nishat and M A Mohit have made it to the top around 9:30am," Bangla Mountaineering and Trekking Club founder Inam Al Haque told bdnews24.com on Saturday. Both Mazumder and Mohit are members of the club. Prime Minister Sheikh Hasina has congratulated Mazumder on her success. Mazumder, the second child of her parents, was also the first Bangladeshi woman to have conquered three Himalayan peaks higher than 6,000 metres. She conquered Himalaya's Mera Peak (6,653.78 metres) in 2007, Singchuli Peak (6,501 metres) in 2008 and Makalu Peak (8,493.3 metres) in 2009. Born in Laxmipur, Mazumder completed her secondary education at Bottomley Home Girls High School and higher secondary education at Shahid Anwar Girls College. She did her bachelors and masters in accounting from Dhaka City College and currently works for Dhaka WASA. Mazumder dedicated her ascent to Plan International's 'Because I am a Girl' campaign. NGO Plan Bangladesh co-sponsored her expedition that began on Apr 9. Musa Ibrahim, member of Bangladesh's North Alpine Club, was the first Bangladeshi to have conquered the Everest on May 22, 2010. Weather conditions on the mountain have been challenging this year, prompting several expeditions to cancel their plans to try to reach the summit. May is considered the best month to climb Everest, when climbers get about two windows of good weather for their bid for the summit. 'Because I am a girl' When Plan Bangladesh launches its 'Because I am a Girl' campaign this October they plan to urge everyone to raise their hands, 'Hands Up!' they call it, in support of women's empowerment. Nishat Mazumder, their champion, will have already raised her hand on top of the Everest. "Now that has got to be the highest raised hand in the world, right? You couldn't get any higher than the Everest," said Nova Shams, Plan's spokesperson in Dhaka. Given her unprecedented feat as a Bangladeshi woman, Mazumder will naturally feature prominently in the campaign that will be launched on the global Girl Child Day on Oct 11 globally. "And this ties in really well with our theme," Shams told bdnews24.com She has shown that woman too can overcome daunting odds with the family support and mental resolve. / বাংলাদেশের এই প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত ২০০৩ সালে এভারেস্ট বিজয়ের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া (৩,১৭২ ফুট) কেওক্রাডং জয় করেন। ২০০৬ সালের মার্চে বিশ্ব নারী দিবস উপলক্ষে বিএমটিসি আয়োজিত বাংলাদেশের নারী অভিযাত্রী দলের সঙ্গে ফের কেওক্রাডং চূড়ায় ওঠেন তিনি। একই বছরের সেপ্টেম্বরে বিএমটিসি আয়োজিত নারী অভিযাত্রী দলের সঙ্গে তিনি এভারেস্ট বেস ক্যাম্প (১৭ হাজার ৫০০ ফুট উচ্চতা) ট্র্যাকিংয়ে অংশ নেন। এরপর ২০০৭ সালের মে মাসে বিএমটিসির অর্থায়নে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়ে ২০০৭ সালের সেপ্টেম্বরে হিমালয়ের মেরা পর্বতশৃঙ্গ (২১ হাজার ৮৩০ ফুট) জয় করেন নিশাত মজুমদার। এভারেস্ট অভিযানের প্রস্তুতি হিসেবে পরের বছরের মে মাসে হিমালয়ের সিঙ্গুচুলি পর্বতশৃঙ্গে (২১ হাজার ৩২৮ ফুট) ওঠেন। একই বছরের সেপ্টেম্বরে তিনি ভারতের উত্তর কাশীর গঙ্গোত্রী হিমালয়ের গঙ্গোত্রী-১ পর্বতশৃঙ্গে (২১ হাজার ফুট) বাংলাদেশ-ভারত যৌথ অভিযানে অংশ নেন। নিশাত ২০০৯ সালের এপ্রিলে পৃথিবীর ৫ম উচ্চতম শৃঙ্গ মাকালুতে (২৭ হাজার ৮৬৫ ফুট) ভারত-বাংলাদেশ যৌথ অভিযানে অংশ নেন। গতবছরের অক্টোবরে বিএমটিসি আয়োজিত হিমালয়ের চেকিগো নামের একটি শৃঙ্গেও সফল অভিযানে যান নিশাত। এর আগে ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন মুসা ইব্রাহিম। এরপর ২০১১ সালের ২১ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন এম এ মুহিত।

Friday, May 18, 2012

যদি আমি ঝরে যাইএকদিন - জীবনানন্দ দাশ

                

            যদি আমি ঝরে যাইএকদিন 

               জীবনানন্দ দাশ


যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়; যখন ঝরিছে ধান বাংলার ক্ষেতে-ক্ষেতে ম্লান চোখ বুজে, যখন চড়াই পাখি কাঁঠালীচাপাঁর নীড়ে ঠোঁট আছে গুজে, যখন হলুদ পাতা মিশিতেছে খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস সোঁদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুক গুগলিগুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে-

Saturday, May 12, 2012

A mother is a person who seeing there are only four pieces of pie for five people, promptly announces she never did care for pie. ~ Tenneva Jordan Being a full-time mother is one of the highest salaried jobs in my field, since the payment is pure love. ~ Mildred B. Vermont A suburban mother’s role is to deliver children obstetrically once, and by car forever after. ~ Peter De Vries The phrase "working mother" is redundant. ~ Jane Sellman The moment a child is born, the mother is also born. She never existed before. The woman existed, but the mother, never. A mother is something absolutely new. ~ Rajneesh If the whole world were put into one scale, and my mother in the other, the whole world would kick the beam. ~ Lord Langdale (Henry Bickersteth) I remember my mother’s prayers and they have always followed me. They have clung to me all my life. ~ Abraham Lincoln Some mothers are kissing mothers and some are scolding mothers, but it is love just the same, and most mothers kiss and scold together. ~ Pearl S. Buck If you have a mom, there is nowhere you are likely to go where a prayer has not already been. ~ Robert Brault A Freudian slip is when you say one thing but mean your mother. ~ Author Unknown Team Tigers Sweater, n.: garment worn by child when its mother is feeling chilly. ~ Ambrose Bierce Women’s Liberation is just a lot of foolishness. It’s the men who are discriminated against. They can’t bear children. And no one’s likely to do anything about that. ~ Golda Meir The real religion of the world comes from women much more than from men – from mothers most of all, who carry the key of our souls in their bosoms. ~ Oliver Wendell Holmes The heart of a mother is a deep abyss at the bottom of which you will always find forgiveness. ~ Honoré de Balzac All women become like their mothers. That is their tragedy. No man does. That’s his. ~ Oscar Wilde, He is a poor son whose sonship does not make him desire to serve all men’s mothers. ~ Harry Emerson Fosdick Thou art thy mother’s glass, and she in thee Calls back the lovely April of her prime. ~ William Shakespeare An ounce of mother is worth a pound of clergy. ~ Spanish Proverb She never quite leaves her children at home, even when she doesn’t take them along. ~ Margaret Culkin Banning When you are a mother, you are never really alone in your thoughts. A mother always has to think twice, once for herself and once for her child. ~ Sophia Loren, If evolution really works, how come mothers only have two hands? ~ Milton Berle Motherhood is priced Of God, at price no man may dare To lessen or misunderstand. ~ Helen Hunt Jackson Mothers are fonder than fathers of their children because they are more certain they are their own. ~ Aristotle Women are aristocrats, and it is always the mother who makes us feel that we belong to the better sort. ~ John Lancaster Spalding Motherhood has a very humanizing effect. Everything gets reduced to essentials. ~ Meryl Streep The sweetest sounds to mortals given Are heard in Mother, Home, and Heaven. ~ William Goldsmith Brown What are Raphael’s Madonnas but the shadow of a mother’s love, fixed in permanent outline forever? ~ Thomas Wentworth Higginson My mom is a neverending song in my heart of comfort, happiness, and being. I may sometimes forget the words but I always remember the tune. ~ Graycie Harmon The formative period for building character for eternity is in the nursery. The mother is queen of that realm and sways a scepter more potent than that of kings or priests. ~ Author Unknown Mother love is the fuel that enables a normal human being to do the impossible. ~ Marion C. Garretty, quoted in

পুরাতন ভৃত্য - রবীন্দ্রনাথ ঠাকুর

                       পুরাতন ভৃত্য

                    রবীন্দ্রনাথ ঠাকুর

ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর-
যা-কিছু হারায়, গিন্নি বলেন, ‘কেষ্টা বেটাই চোর’।
উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে।
যত পায় বেত না পায় বেতন, তবু না চেতনমানে।
বড়ো প্রয়োজন, ডাকি প্রাণপণ চীত্‍‌কার করি কেষ্টা-

Monday, May 07, 2012

স্বপ্নের হাত - জীবনানন্দ দাশ

স্বপ্নের হাত

জীবনানন্দ দাশ

পৃথিবীর বাধা — এই দেহের ব্যাঘাতে হৃদয়ে বেদনা জমে — স্বপনের হাতে আমি তাই আমারে তুলিয়া দিতে চাই। যেই সব ছায়া এসে পড়ে দিনের রাতের ঢেউয়ে — তাহাদের তরে

দুর্মর - সুকান্ত ভট্টাচার্য

                 
                  দুর্মর 

          সুকান্ত ভট্টাচার্য

হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলে রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে।
হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার দান, গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ।
“হয় দান নয় প্রাণ” এ শব্দে সারা দেশ দিশাহারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা।
সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়ঃ জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।
এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো, রক্তে রঙিন দান, দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ।।
www.fb.com/jrliton77