Sunday, April 22, 2012

ইংরেজি শব্দের মজার তথ্য :

                                      ইংরেজি শব্দের মজার তথ্য: 

☞☞ Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
  ☞☞ vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি)।
☞☞ vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল by.
 ☞☞ গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা- আমি-জাতি।
☞☞ Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
 ☞☞ University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
 ☞☞ “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে ।
 ☞☞ “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই। 
☞☞ “study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩টি অক্ষর ক্রমানুসারে আছে। 
☞☞ “Executive ও Future" এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে

Wednesday, April 18, 2012

কম্পিউটার keyboard এর শর্টকার্টঃ Collected

                                  
Ctrl+A=সিলেক্ট অল 
Ctrl+B=টেক্সট বোল্ড
 Ctrl+C=কপি 
Ctrl+D= ফন্ট পরিবর্তনের ডায়লগ বক্স প্রদর্শন

রাহুরপ্রেম রবি ঠাকুর



              রাহুরপ্রেম 
              রবি ঠাকুর  

হেরো অন্ধকার মরুময়ী নিশা —
 আমার পরান হারায়েছে দিশা , 
অনন্ত এ ক্ষুধা অনন্ত এ তৃষা করিতেছে হাহাকার ।
 আজিকে যখন পেয়েছি রে তোরে এ চিরযামিনী ছাড়িব কী করে ।
 এ ঘোর পিপাসা যুগ-যুগান্তরে মিটিবে কি কভু আর ।
 বুকের ভিতরে ছুরির মতন ,
 মনের মাঝারে বিষের মতন , রোগের মতন ,
 শোকের মতন রব আমি অনিবার । 
জীবনের পিছে মরণ দাঁড়ায়ে , আশার পশ্চাতে ভয় — 
ডাকিনীর মতো রজনী ভ্রমিছে চিরদিন ধরে দিবসের পিছে সমস্ত ধরণীময় । 
যেথায় আলোক সেইখানে ছায়া এই তো নিয়ম ভবে , 
ও রূপের কাছে চিরদিন তাই এ ক্ষুধা জাগিয়া রবে!"

Monday, April 16, 2012

Funny Spelling1

১. লেফটেন্যান্ট -- Lieutenant ( মিথ্যা তুমি দশ পিপড়া)
 ২. সাইকোলজি -- Psychology ( পিসি চল যাই) 
৩. কলেরা -- Cholera (চলেরে) 
৪. বিগ্রেডিয়ার -- Brigadier (বিড়ি- গাডিয়ার)
 ৫. ডিজেজ -- Diseases (দুই সাগর শেষ) 
৬. নিউমোনিয়া -- Pneumonia (পি- নিউমোনিয়া)
 ৭. সুনামি ------ Tsunami (টি-সুনামী

Sunday, April 15, 2012

Story About Tamas Alva Edisan

"একদিন টমাস এডিসন ঘরে এসে তার মাকে একটি কাগজ দিলেন। তিনি তাকে বললেন, "আমার শিক্ষক আমাকে কাগজটি দিয়েছেন এবং শুধুমাত্র আমার মাকে দিতে বলেছেন।" যখন তার মা চিঠিটি জোরে পড়া শুরু করলেন তখন তার চোখ অশ্রুসজল হয়ে উঠলঃ "আপনার পুত্র মেধাবী। এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মত যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন।" তাঁর মা মারা যাওয়ার অনেক বছর পরের কথা। তখন তিনি শতাব্দীর সেরা আবিষ্কারক। একদিন তিনি তাঁর পারিবারিক পুরনো জিনিসপত্র দেখছিলেন। একটি ডেস্কের ড্রয়্যারের কোণায় হঠাত্ তিনি একটি ভাঁজ করা কাগজ পেলেন। তিনি সেটা হাতে নিয়ে খুলে দেখলেন। কাগজে লেখা ছিলঃ " আপনার সন্তান স্থুলবুদ্ধিসম্পন্ন। আমরা তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না।" এডিসন কয়েক ঘণ্টা ধরে কাঁদলেন এবং ডায়েরীতে লিখলেনঃ "টমাস আলভা এডিসন একজন স্থুলবুদ্ধিসম্পন্ন শিশু ছিলেন। একজন আদর্শ মায়ের দ্বারা তিনি শতাব্দীর সেরা মেধাবী হয়ে উঠলেন।" frown emoticon

শিক্ষনীয় ঘটনাঃ ১৫

                                                        শিক্ষনীয় ঘটনাঃ 

এক যুবক নতুন বিয়ে করল। ভালোই কাটতেছিল তাদের দিনগুলো । একদিন স্ত্রী খুব ভালো খাবার রান্না করল। স্বামী স্ত্রী যখন খেতে বসল, এমন সময় এক ভিক্ষুক হাজির হল। ভিক্ষুক টি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল । স্বামী খুব রাগ হইলেন এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল। অসহায় ভিক্ষুক চলে গেল!!! কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হল। এক পর্যায়ে তাদের সংসার ভেঙ্গে গেল । স্বামী স্ত্রী কে তালাক দিয়ে দিল। স্ত্রী বাপের বাড়ি চলে গেল। কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল । নতুন স্বামীর সাথে শুরু হল তার জীবন! দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল। একদিন স্বামী স্ত্রী খেতে বসল। ইতিমধ্যে একজন ভিক্ষুক আসল। স্ত্রী স্বামী কে বলল"আমি ভিক্ষা দিয়ে আসি"। কারণ এমন এক মুহুর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরন করেছিল, যা আমি এখনও ভুলতে পারিনা। যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল!!! কারণ,তার সেই প্রথম স্বামীই আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে!!! স্ত্রী চোখের পানি রাখতে পারল না। মেয়েটি তার দ্বিতীয় স্বামী কে বলল, আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শুনাব। তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল!! তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল,আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য ঘটনা শুনাব । তুমি হয়ত শুনে অবাক হবে যে ,ঐ দিনের অসহায় সেই ভিক্ষুক টি আমি, যিনি আজ তোমার সম্পদশালী স্বামী!!!

Saturday, April 14, 2012

Happy Bangla New Year1419 ‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা।’

Bangladeshis are celebrating the Bengali new year 1419 amid fanfare, festivity and gaiety on Saturday, the first day of Boishakh. People from broad spectrum of society started to assemble in their droves at Ramna Park, the prime venue of the festival, from early in the morning. The celebration began with Pohela Boishakh's central attraction, Chhayanat's cultural programme at 6:15am at Ramna Batamul in the capital, which is not only the heart of the celebration but also a symbol of protest against oppression. The artists sung Raga Bhairab at the beginning and then Rabindra Sangeet – Purbo Gogon Bhage. They presented other songs of Rabindranath Tagore, national poet Kazi Nazrul Islam, Atul Prasad Sen, Rajanikanta Sen, Shah Abdul Karim, Lalon Shah, Torab Ali Shah, Gyan Prokash Ghosh and others. আজ পহেলা বৈশাখ। আজ নববর্ষ। স্বাগত ১৪১৯। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও গর্বিত ঐতিহ্যের রূপময় ছটায় উদ্ভাসিত সর্বজনীন উত্সবের দিন আজ। আনন্দ-হিল্লোল, উচ্ছ্বাস-উষ্ণতায় দেশবাসী আবাহন করবে নতুন বছরকে। অর্থ-সঙ্গতি থাকুক আর না-ই থাকুক, সবার হৃদয়ে আজ রবীন্দ্র-নজরুলের সুর জেগে উঠবে—‘এসো হে বৈশাখ, এসো এসো...,’ কিংবা ‘...ঐ নতুনের কেতন ওড়ে কালবোশেখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর।’ আজ বৈশাখী উত্সব। এক অমলিন আনন্দের দিন। আজ এক প্রেরণার দিনও। ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক অভিন্ন হৃদয়াবেগ নিয়ে মিলিত হবে একই উপলক্ষে। বাংলা নববর্ষের শুভ এই দিনটি এবার উদযাপন করা হচ্ছে এমন এক পরিবেশে, যখন দেশের মানুষ দারুণ অর্থনৈতিক কষ্টে রয়েছে। শেয়ারবাজার কেলেঙ্কারির কারণে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী পুঁজি হারিয়ে হাহুতাশ করছে। মন্ত্রীদের ঘুষ-দুর্নীতি দেশের সম্মান ধূলিসাত্ করে দিয়েছে। একইসঙ্গে নাগরিক দুর্ভোগে মানুষের জীবন দুর্বিষহ। গ্যাস নেই, পানি নেই, বিদ্যুত্ নেই। পদে পদে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। গুম ও গুপ্ত হত্যা, দ্রব্যমূল্যের ছোবল, চাঁদাবাজিতে অতিষ্ঠ জনজীবন। এই অস্বস্তি, নানা ঝড়ঝঞ্ঝা এবং প্রতিকূলতা সত্ত্বেও নতুন স্বপ্নের আবির ছড়ানো নববর্ষকে স্বাগত। বাংলা নববর্ষের শুভ এই দিনটি জনজোয়ারে প্রাণময় উত্সবে উদ্ভাসিত, হিল্লোলিত। যার যার সাধ্যমত আনন্দ আয়োজনে উজ্জ্বল, অন্যরকম একটা দিন। নতুন এই দিনটি পুরনো সব ব্যর্থতা গ্লানি বঞ্চনা দুঃখকষ্ট ও আবর্জনার জঞ্জাল সরিয়ে নতুন আশা, কর্মোদ্দীপনা, স্বপ্ন, প্রত্যয় ও প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়ার ডাক দিচ্ছে। নতুনের কেতন ওড়ানো বৈশাখ এসেছে নতুন সম্ভাবনা, প্রত্যাশা ও সমৃদ্ধি অর্জনের লড়াইয়ে জয়লাভের প্রতিশ্রুতি এবং প্রেরণা নিয়ে। বর্তমান পরিস্থিতিতে নতুন বছরের কাছে মানুষের প্রত্যাশা—শোনাও নতুন গান। ১৪১৯ হোক শান্তির বছর, দুর্নীতির বিরুদ্ধে মানুষের জেগে ওঠা ও দুর্নীতিকে প্রতিরোধের বছর, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার বছর। ‘ব্যর্থ প্রাণের আবর্জনা’ পুড়িয়ে ফেলে, হতাশা-অবসাদ-ক্লেদ ঝেড়ে-মুছে ফেলে নতুন উদ্দীপনায় জাগরণের আহ্বান জানাচ্ছে বৈশাখ। হিংসা-দ্বেষ, ক্ষুদ্রতা, কলুষ, কুসংস্কার এবং পশ্চাত্পদতার নিগড় ভেঙে ফেলে, অসুন্দরকে হটিয়ে সমাজ মুক্ত হোক, সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, প্রগতির আলোয় স্নিগ্ধ প্রশান্ত হোক সমাজ—এ আহ্বান জানাচ্ছে বৈশাখ। ‘যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি/অশ্রুবাষ্প সুদূরে মিলাক—এসো হে বৈশাখ।’ আজ ভোরে দিগন্তের তিমিরে সূর্যোদয়ের প্রথম রশ্মি বিচ্ছুরিত হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই সূচিত হবে বাংলা নববর্ষের জন্মক্ষণ। তখন থেকেই বৈশাখের সর্বজনীন উত্সব-আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে দেখা যাবে সারাদেশ, সব বয়সের মানুষকে। রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা বয়সী মানুষ সাড়ম্বরে উত্সবের আনন্দে মেতে উঠবে। পোশাক-পরিচ্ছদ, খাওয়া-দাওয়া, গানবাদ্য— সবকিছুতেই প্রাধান্য পাবে বাঙালিয়ানা। আড্ডা, আমন্ত্রণ, উচ্ছ্বাসে কেটে যাবে দিনটি। শহরের রাস্তা ও উদ্যানে নামবে মানুষের ঢল। শুধু তা-ই নয়, শহর-নগর, গ্রাম-গ্রামান্তর সর্বত্রই বইবে বর্ষবরণের প্রাণোচ্ছল উত্সব-তরঙ্গ। পীড়াদায়ক তাপদাহ তুচ্ছ করে, অস্বস্তি উপেক্ষা করে ভোর থেকে দুপুর-বিকাল-সন্ধ্যা-গভীর রাত পর্যন্ত আজ চলবে বৈশাখবরণ। দেখা যাবে কোথাও গান বাজছে, কোথাও মেলা বসেছে। কান পাতলেই শোনা যাচ্ছে ঢাকের শব্দ, ঢোল, বাঁশি, নাগরদোলার শব্দ, পায়ে পায়ে উত্থিত ধূলিপুঞ্জের মধ্যে মানুষের গুঞ্জরণ-ধ্বনি, নাগরদোলায় ঘূর্ণনের সঙ্গে সঙ্গে ভয়জাগানো কিছু শব্দ, শিশুর কলরব, উচ্ছ্বাস। বৈশাখী মেলায় রকমারি সম্ভার—চুড়ি, কানের দুল, সুগন্ধি সাবান, হাওয়াই মিঠাই, চুলের ফিতা, নেইল পলিশ, রঙিন বেলুন, কাঠের পুতুল, মাটির পুতুল, আম কাটার চাকু, জিলাপি, খৈ-বাতাসা, ঘরগেরস্থির দরকারি বস্তু... আরও কত কি! আজ পহেলা বৈশাখ সরকারি ছুটির দিন। সংবাদপত্র অফিসও আজ বন্ধ থাকছে। ভোরেই সূচিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী অনুষ্ঠানমালা। সংবাদপত্রগুলো বের করেছে বিশেষ ক্রোড়পত্র। রেডিও-টিভিতে গত রাত থেকেই প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। মোগল সম্রাট আকবরের নির্দেশে তার সভাসদ আমীর ফতেহউল্লাহ খান সিরাজী প্রায় চারশ’ বছর আগে হিজরি সনের সঙ্গে মিল রেখে ফসলি সন হিসেবে বাংলা সন বা বঙ্গাব্দের প্রচলন ঘটিয়েছিলেন। শস্যভিত্তিক ঋতুকে সামনে রেখে কৃষকের কাছ থেকে খাজনা আদায়ের সুবিধার্থে প্রচলন করা হয়েছিল বাংলা সনের। তখনই বঙ্গাব্দের সূচনা হয় বৈশাখের প্রথমদিন থেকে। সেই থেকে আজ পর্যন্ত তা এই জনপদের মানুষের গর্বিত ঐতিহ্য হিসেবে স্বীকৃত। বৈশাখী উত্সব সংস্কৃতির অন্যতম সমৃদ্ধ এক উপাদানে পরিণত হয়েছে। বাংলা নববর্ষে হালখাতাই মুখ্য ছিল এককালে। তার সঙ্গে কিছু উত্সব ছিল, ছিল কিছু আনন্দসম্ভার। এখনও হালখাতা আছে। ক্রমেই মুখ্য হয়ে উঠছে আনন্দ-উত্সব। নাচ, গান, মেলা, নতুন হালখাতা, মিষ্টিমুখ, মঙ্গল শোভাযাত্রা, নতুন পাঞ্জাবি, শাড়ি, ফতুয়া কেনার ধুম, খাওয়া-দাওয়া, বেড়ানো, শুভ নববর্ষ জানানোর রেওয়াজ—উত্সবের নানা অনুষঙ্গে নববর্ষ উদযাপন নিত্যনতুন মাত্রিকতায় উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে চলেছে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ধনী-নির্ধন, শিক্ষিত-শিক্ষাবঞ্চিত—সব বয়সী মানুষের সর্বজনীন উত্সব হিসেবে উদযাপিত হয়ে আসছে এই পার্বণ। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতারা বাণী দিয়েছেন। বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানমালা ছায়ানট : বাংলা নতুন বছর উদযাপনের বিভিন্ন অনুষ্ঠানের প্রথমেই থাকে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের বর্ষবরণের আয়োজন। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। ঢাকার রমনা বটমূলে সকাল সোয়া ছয়টায় শুরু হবে বর্ষবরণের উত্সব। জীর্ণ পুরাতন পেছনে ফেলে এগিয়ে যাওয়ার উদ্দীপনার এ আয়োজনে এবার মিলেমিশে থাকছে প্রকৃতি, দেশ আর মাটির গন্ধ। ছায়ানটের সহ-সভাপতি ডা. সারওয়ার আলী জানান, ‘ভোর সোয়া ছয়টায় সুরের আলাপ দিয়ে শুরু হবে উত্সব। এতে পহেলা বৈশাখ ও ছায়ানটের এ আয়োজনের তাত্পর্য তুলে ধরে সূচনা বক্তব্য দেবেন সৈয়দ হাসান ইমাম। এরপর শুরু হবে মূল অনুষ্ঠান। এতে থাকবে রাগ আলাপ, একক ও দলীয় সঙ্গীত। থাকবে পঞ্চকবির গানসহ বাংলার মাঠ-ঘাটের লোকগানের একক, দলীয় ও পাঠভিত্তিক পরিবেশনা। এবার পোশাক হিসেবে ছোট মেয়েদের জন্য থাকছে কমলা রঙের শাড়ি ও নারীদের জন্য অফ-হোয়াইট রঙের শাড়ি। ছেলেদের জন্য থাকছে মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। ছায়ানটের সভাপতি সানজিদা খাতুনের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে দু’ঘণ্টার অনুষ্ঠান। বিটিভি ও বেতার সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করবে। এ অনুষ্ঠান পঞ্চমবারের মতো স্পন্সর করছে গ্রামীণফোন। ১৯৬৭ সাল (মুক্তিযুদ্ধের বছর বাদে) থেকে শুরু হয়ে এখনও ধারাবাহিকভাবে এ উত্সবটি পালন করে আসছে ছায়ানট। মঙ্গল শোভাযাত্রা : ছায়ানটের অনুষ্ঠানের মতোই নাগরিক বর্ষবরণের আরেকটি আয়োজন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রা। এবারের বর্ষবরণ উত্সবে চারুকলার আয়োজনে বাংলাদেশের সমুদ্রজয় আর যুদ্ধাপরাধীদের বিচারকে মূল থিম হিসেবে তুলে ধরা হবে। চারুকলার শিক্ষক চিত্রশিল্পী নিসার হোসেনের ড্রইংয়ে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হয়েছে প্রায় ৩৬ ফুটের লোকজধারার শিল্পকর্ম সাম্পান। চারুকলার আরেক শিক্ষক ও চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য্যের কনসেপ্টে শোভাযাত্রায় দুটি দৈত্যের শিল্পকর্ম। শোভাযাত্রার অগ্রভাগে আরও থাকবে একটি বাঘ, তিনটি ঘোড়া, একটি হাতি, তিনটি পাখির কম্পোজিশনের ভাস্কর্য। সুলতানি বাংলার বাদশাহী বহরের ঐতিহ্য ফুটিয়ে তুলতেই এ আয়োজন বলে জানান শিল্পী শিশির ভট্টাচার্য্য। এবারের শোভাযাত্রার আরেকটি আকর্ষণ হলো কিছু চাকচিক্যময় নিশান। এগুলো তৈরি করা হয়েছে সুলতানি আমলের ঐতিহ্য ধারণ করে। সুলতানি আমলের আভিজাত্য ও চাকচিক্য দেখাতে এসব নিশান তৈরি করা হতো। এসব মুখোশে ফুটে উঠেছে বাঘের মুখ, রাজা-রানী, উজির-নাজিরের মুখ, টেপা পুতুলের মুখ, পেঁচা, খরগোশ, ছোট পাখি, চশমা ইত্যাদি। এছাড়া সরা চিত্র, মুখোশ, টি-শার্টসহ বাহারি সব আয়োজন থাকছে বর্ণিল এ শোভাযাত্রায়। প্রতিকৃতি ও রঙ-বেরঙের মুখোশ নিয়ে চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে সকাল দশটায় এ শোভাযাত্রা বের হবে। হোটেল রূপসী বাংলা পর্যন্ত ঘুরে চারুকলার সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে। ১৯৮৯ সাল থেকে চারুকলার এ শোভাযাত্রার আয়োজন হচ্ছে। বাংলা একাডেমী : নববর্ষ বরণ করে নিতে বাংলা একাডেমী এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) যৌথ উদ্যোগে একাডেমী প্রাঙ্গণে পহেলা বৈশাখ থেকে ১০ বৈশাখ পর্যন্ত বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া আজ সকালে একাডেমীর নজরুল মঞ্চে বর্ষবরণ সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে নববর্ষ উদযাপন অনুষ্ঠান। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে একাডেমী। জাতীয় প্রেস ক্লাব : বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। এ আয়োজনে নতুন বছরকে নতুন আবাহনে, নতুন প্রাণের স্পন্দনে, কবিতার ছন্দে স্বাগত জানাবেন ক্লাব পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে সকাল আটটায় প্রেস ক্লাব সদস্য ও তাদের পরিবারের জন্য খৈ, মুড়ি-মুড়কি, বাতাসা ও পান্তা-ইলিশে প্রাতঃরাশের আয়োজন করা হয়েছে। এরপর সকাল দশটায় হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস ক্লাব সদস্যদের ছেলেমেয়েদের গাওয়া ‘এসো হে বৈশাখ এসো এসো...’ গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। দেশের বরেণ্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। দুপুরে বিশেষ মধ্যাহ্নভোজ হবে দেশীয় খাবারে। বর্ষবরণ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবকে দেশীয় সংস্কৃতিতে সাজানো হয়েছে। এছাড়া ছেলেমেয়েদের জন্য হাওয়াই মিঠাইয়ের ব্যবস্থা থাকবে। আওয়ামী লীগ : বর্ষবরণ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে আজ সকাল সাড়ে সাতটায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে। এতে জাতীয় নেতারা ও মহানগর আওয়ামী লীগের নেতারা অংশগ্রহণ করবেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে দলটি। বিএনপি : জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আজ বিকাল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে দলের সব পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। তারা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠানে গান গেয়ে শোনাবেন দেশের খ্যাতিমান শিল্পীরা। শিল্পকলা একাডেমী : বিকাল পাঁচটায় একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত অনুষ্ঠানে থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, কাব্যনাট্য, পটগান, বাউলগান ও বৈশাখী মেলা। মুক্তিযুদ্ধ জাদুঘর : সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে থাকছে নাচ ও বাউলগান। সুরের ধারা : নতুন বছরকে বরণ করতে ‘হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে সুরের ধারা ও চ্যানেল আই। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এ অনুষ্ঠানে অংশ নেবেন হাজারও কণ্ঠশিল্পী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করবেন রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে বরেণ্যশিল্পীদের মধ্যে অংশ নেবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফেরদৌস আরা, কনকচাঁপা, সৈয়দ আবদুল হাদী, কিরণ চন্দ্র রায়, রফিকুল আলম, ফরিদা পারভীন, আবিদা সুলতানা ও আইয়ুব বাচ্চু। তারকা হোটেলের প্রস্তুতি : তারকা হোটেলগুলোতেও আছে বাংলা নতুন বছরকে বরণের নানা আয়োজন। প্যান-প্যাসিফিক হোটেল সোনারগাঁও, রূপসী বাংলা, ওয়াটার গার্ডেন, র্যাডিসন, ওয়েস্টিন, ঢাকা রিজেন্সি, সারিনা, পূর্বাণী, গ্রান্ড আজাদ, সুন্দরবন, খাজানা রেস্টুরেন্টসহ বিভিন্ন অভিজাত হোটেল ও রেস্তোরাঁয় পহেলা বৈশাখ উদযাপন হবে বিভিন্ন আয়োজনে। সেগুলোতে আজ থাকছে দেশীয় খাবারের বিশেষ ব্যবস্থা। ঋষিজ শিল্পীগোষ্ঠী : গত কয়েক বছরের মতো এবারও শিশু পার্কের সামনে ভাসানী সড়কে পহেলা বৈশাখের সকাল থেকেই নানা আয়োজনে বর্ষবরণের প্রস্তুতি নিয়েছে ঋষিজ শিল্পীগোষ্ঠী। সকাল সাতটায় এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। ভারতের কলাভারতী ব্যালেটের শিল্পীদের সঙ্গে দেশের খ্যাতিমান শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে ঋষিজের ত্রিশ বছরের পথচলা উপলক্ষে গুণীজনদের সংবর্ধনা দেয়া হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোট : সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতিবারের মতো এবারও ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন করছে। আজকের আয়োজনে আছে একক ও দলীয় লোকসঙ্গীত, আবৃত্তি আর নৃত্যনাট্য ‘মহুয়ার পালা’। জাতীয় জাদুঘর : বাংলাবর্ষ ১৪১৮ বিদায় ও বাংলাবর্ষ ১৪১৯ বরণ উপলক্ষে জাতীয় জাদুঘর ১১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বৈশাখী পিঠা উত্সব ও কারুশিল্পমেলার আয়োজন করেছে। এর অংশ হিসেবে আজ বিকাল পাঁচটায় জাদুঘরের সামনের খোলা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বাউল সঙ্গীত, পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। নববর্ষ উপলক্ষে আজ সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত জাদুঘরের গ্যালারি খোলা থাকবে। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন : বিভিন্ন প্রতিষ্ঠানের মতো নববর্ষ বরণের নানা আয়োজন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। আজ সকালে ফাউন্ডেশন থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। সকাল সাড়ে এগারোটায় বসবে বাউল গানের আসর। গান শোনাবেন আলম দেওয়ান ও তার দল, বীণা মজুমদার, রুবি সরকার প্রমুখ। বিকাল তিনটায় বাউল গানের আসরে গান করবেন আইনাল হক বাউল, ময়না সরকার প্রমুখ। বেঙ্গল বৈশাখ উত্সব : বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার থেকে রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর বনানী মাঠে দু’দিনের বৈশাখ-উত্সব শুরু হয়েছে। উত্সবের আজ শেষ দিন সকালে থাকবে ঢাকঢোল, স্বাগতিক গান, সরোদ বাদন, আবৃত্তি আর পঞ্চকবির গান। সন্ধ্যায় থাকবে গান, নাচ, বেহুলা-লখিন্দর পালা, সেতার বাদন। সন্ধ্যায় উত্সবের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। উত্সব প্রাঙ্গণে থাকবে কারুমেলা, ছবিমেলা, বাংলা গানের আসর, আবৃত্তি, পুতুলনাচ ইত্যাদি। শান্ত মারিয়াম ফাউন্ডেশন : বাংলা ১৪১৮ সনকে বিদায় জানাতে আর ১৪১৯ সনকে বরণ করে নিতে শান্ত মারিয়াম ফাউন্ডেশন ও শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির যৌথ উদ্যোগে দু’দিনের বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজ উত্তরার ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে সকাল নয়টায় শুরু হবে দিনব্যাপী এ অনুষ্ঠান। অন্যান্য আয়োজন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন বছর বরণের আয়োজনের মধ্যে আছে সকাল সাতটায় গান, সকাল নয়টায় শোভাযাত্রা, সাড়ে এগারোটায় লাঠিখেলা, বিকাল সাড়ে তিনটায় নাচ ও গান, সন্ধ্যায় পদাবলী কীর্তন আর রাত আটটায় নাটকের মঞ্চায়ন। খেলাঘর ঢাকা মহানগর শিশুদের জন্য বৈশাখী উত্সবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের আমতলায়। সেখানে থাকছে শিশুদের নাচ, গান, আবৃত্তি ও অভিনয়। মগবাজারের নজরুল একাডেমী বর্ষবরণ উপলক্ষে আজ বিকাল পাঁচটায় একাডেমী প্রাঙ্গণে আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। জাতীয় কবিতা পরিষদ বিকাল চারটায় পাবলিক লাইব্রেরীর উন্মুক্ত মঞ্চে কবিতা উত্সবের আয়োজন করেছে। গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা নিজস্ব প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। মহানগর সার্বজনীন পূজা কমিটি নববর্ষ উপলক্ষে আজ থেকে দু’দিনের বৈশাখী মেলার আয়োজন করেছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাপ্রাঙ্গণে। দনিয়া সাংস্কৃতিক জোটের আয়োজনে শনিবার সকাল সাতটায় দনিয়ার বর্ণমালা উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন প্রধান সড়কে পাঁচজন বংশীবাদক ও ঢোলকের ঢোলবাদন এবং বংশীবাদন দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হবে। সমবেত সঙ্গীতের মাধ্যমে বৈশাখকে বরণ করবে দনিয়া সাংস্কৃতিক জোটের শিল্পীরা। সকাল নয়টায় বর্ণমালা কলেজের গেট থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হবে। দনিয়ার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে কলেজের গেটে গিয়ে শেষ হবে শোভাযাত্রা। বিকাল চারটা থেকে আবারও শুরু হবে একক ও দলীয় লোকসঙ্গীত, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ও পথনাটক।

Friday, April 13, 2012

New cancer medicines discovered but price still an issue/ক্যান্সার চিকিৎসায় কার্যকর উপাদান আবিস্কার

In a nondescript suburb south of London, tucked away behind a big hospital, Paul Workman and fellow scientists are celebrating victory in the "World Cup" of cancer drug research for their work in discovering a stream of new medicines. But the win is bitter-sweet. One of the new drugs behind the coveted prize from the American Association for Cancer Research (AACR) has been deemed too costly to use in state-run British hospitals like the one next door. It is a stark example of the pricing crisis now facing cancer medicines across the globe. In developed and developing countries alike, patients and governments are struggling to pay for modern drugs that are revolutionizing cancer care but may cost tens of thousands of dollars a year for each patient. "It's very frustrating," says Workman, who heads up the drug discovery unit at the Institute of Cancer Research (ICR), which is funded in large part by charities. What is needed, he believes, is a new model that takes advantage of the highly specific nature of modern targeted therapies to slash drug development timelines and costs. In the long term, Workman is convinced that will happen. But for the moment the world is caught in a pinch point as global drug companies put sky-high price tags on cancer medicines in a bid to recoup development costs for drugs aimed at a relatively small number of cancer sufferers. The strains are growing - whether in Europe, where austerity has savaged healthcare budgets, or in the United States, where out-of-pocket costs can bankrupt patients, or in the developing world, where price tags of around $5,000 for a month's drug supply are simply out of reach. INDIA LOSES PATIENCE India, a country with a long history of making cheap off-patent drugs and a sometimes brittle relationship with Western drugmakers, has finally lost patience. New Delhi shocked the global drugs industry in March by effectively ending Bayer's monopoly on kidney and liver cancer drug Nexavar and issuing its first-ever compulsory license, allowing local generic firm Natco Pharma to produce and sell the drug cheaply in India. In a move to head off the same threat to its patented drugs, Roche, the world's biggest maker of cancer medicines, plans to offer significantly cheaper locally branded versions of two other cancer treatments, Herceptin and MabThera, under an alliance with Emcure Pharmaceuticals. Further showdowns with Big Pharma seem inevitable. Novartis, for example, is challenging a decision not to grant a patent for its leukemia drug Glivec in a case that will go to the Indian Supreme Court on July 10. Michelle Childs, head of policy at Medecins Sans Frontieres and a critic of many industry practices, says the approach taken by Big Pharma to date of excluding the vast majority of people living in developing countries - barring a small but growing middle class - is not sustainable. She expects powerful countries like India and China, both of which have capacity to make cheap generic drugs, to flex their muscles more in future as the battle over access to medicines enters a new phase. "Traditionally, the focus has been on drugs for infectious diseases like HIV and tuberculosis, but increasingly developing countries are facing a double burden of disease as we see the rise of chronic diseases like cancer and diabetes," she says. The issue is not confined to poorer countries - as Workman at the ICR knows all too well. His team spent many years working on a novel prostate cancer pill that won special recognition in the citation for the AACR prize awarded in Chicago on Sunday (April 1), only to find that Britain's National Institute for Health and Clinical Excellence (NICE) considers it too costly to be used. If the cost-effectiveness watchdog does not change its mind, Zytiga, which is marketed by Johnson & Johnson and costs 2,930 pounds ($4,700) for a month's supply, will be off-limits for Britons on standard state healthcare. Significantly, NICE also thinks Bayer's Nexavar is too expensive - highlighting the common concerns about costs shared by healthcare authorities in different parts of the globe. Such tough calls are inevitable when budgets are limited, according to NICE chairman Mike Rawlins, who says it is time to challenge drug companies about the high prices they seek for products that sometimes offer only modest benefits. $85 BLN SALES BY 2016 The debate over how to price cancer medicines matters intensely for the pharmaceuticals industry and society at large. Cancer is a leading cause of death worldwide, accounting for 7.6 million deaths in 2008 and predicted to top 13 million in 2030, according to the World Health Organisation. Some 70 percent of deaths occur in low- and middle-income countries. For drugmakers, the disease is a rich seam of sales and profits. Cancer medicines overtook cholesterol fighters as the biggest-selling selling prescription drug class five years ago and sales are set to hit $85 billion in 2016, up from $58 billion last year and a mere $8 billion in 2000, according to consensus forecasts compiled by Thomson Reuters Pharma. Cancer is particularly attractive commercially as patents expire and profits wane on drugs in other areas. Privately, though, even some drug company executives wonder if the industry will be charging such high prices in a few years time. The price tags on a flurry of new entrants have certainly pushed the envelope, with Bristol-Myers Squibb's melanoma treatment Yervoy costing $120,000 for a four-infusion course and Dendreon's Provenge for prostate cancer priced at $93,000 for a three-dose course. In the United States, some cancer patients have abandoned medical care because of their bills or else face a significant risk of bankruptcy, according to studies presented at the American Society of Clinical Oncology last year. Europe's more socialized healthcare system creates different strains. Cash-strapped governments have slashed drug prices, racked up close to $20 billion in unpaid bills for treatments and, crucially, are becoming increasingly reluctant to pay for innovative new drugs. Andrew Witty, chief executive of GlaxoSmithKline, says European governments are making a false economy by delaying the introduction and reimbursement of promising new treatments, especially for cancer, in their short-term drive to save money. Pfizer CEO Ian Read told Reuters last month there was a serious "disconnect" between the marketplace in Europe and the desire of governments to sustain a vibrant research base. "Europe is not paying its fair share of innovation," Read said. SMALLER, SMARTER TRIALS From his office at the ICR behind the Marsden hospital in Sutton, Workman has an unusual vantage point across the cancer landscape. With a staff of 160, his team is as large as the oncology departments of some Big Pharma companies and in the past six years has discovered 16 innovative cancer drugs. Thanks to rapid advances in genetics, scientists now have a fundamental understanding of the workings of tumor cells that did not exist in the days when toxic chemotherapy was the only tool in the medicine chest. However, the lion's share of the $1 billion or more it takes to bring a new drug to market is not chewed up by scientists working in the lab but by the cost of running clinical trials. It is the high failure rate of these studies that pushes up the price of those few drugs that do succeed. Still, there is light at the end of the tunnel. The ability to target modern cancer treatments to the genetic profile of individual patients means trials can now be designed with far fewer patients, reducing costs dramatically. Workman predicts that in five years the average success rate for a cancer drug starting out in early-stage clinical development will be 50 percent, up from 5 percent now. "It is no longer a lottery," he says. "Trials in future will be smaller, quicker and cheaper. The failure rate will go down and the economic model will rebalance. That means the R&D costs that companies need to recoup when they sell a new drug will come down and those savings should be passed on to the patients." There are already encouraging signs. Roche's new melanoma drug Zelboraf, for example, which is designed for patients with one type of abnormal gene, was approved in 2011 less than five years after the start of its first clinical trials - far shorter than the timescale for most drugs. Even so, modern cancer drugs are never likely to be affordable to the poor of Asia, Africa and Latin America under the current patent-protected system - one reason why MSF's Childs says governments need to investigate new models for rewarding innovation, possibly via a system of upfront payments. Back at the ICR, Workman's colleague Johann de Bono, who led much of the clinical research on Zytiga, says it is clear something in the current system has to give: "I'm a Christian, so human life to me is very valuable. But how do you value a human life? It's very difficult." ($1 = 0.6285 British pounds) / ক্যান্সার চিকিৎসায় ইসরায়েলের গবেষকেরা এমন একটি উপাদানের সন্ধান পেয়েছেন যা দিয়ে সুস্থ দেহকোষের ক্ষতির আশংকা না করে আরও কার্যকরভাবে ক্যান্সারের চিকিৎসা করা যাবে। ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয় ও সেবা মেডিকেল সেন্টারের বিজ্ঞানিদের এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন ছাপা হয়েছে চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ব্রেস্ট ক্যান্সার রিসার্চে। গবেষণা দলের নেতৃত্ব দেওয়া তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালকা কহেন-আরমন বলেন, “আমরা ক্যান্সার কোষের সবচেয়ে বড় দুর্বলতা খুঁজে পেয়েছি। সুস্থ কোষের ক্ষতি না করে যদি ক্যান্সার কোষ মারতে পারার ওষুধ তৈরি করে রোগীর কষ্ট অনেক কমানো যাবে। এমনকি আমরা সুস্থ কোষের ক্ষতির আশংকা না করে আরো কার্যকরভাবে চিকিৎসা চালাতে পারব।” গবেষকরা তাদের গবেষণায় যে উপাদান চিহ্নিত করেছেন তা এক দশক আগে øায়ু কোষকে স্ট্রোকের পর রক্ষায় বের করা একটি ওষুধ থেকে নেওয়া। গবেষণায় দেখা গেছে, উপাদানটি সুস্থ ও ক্যান্সার আক্রান্ত কোষের নতুন কোষ তৈরির প্রক্রিয়া প্রাথমিকভাবে বাধাগ্রস্ত করে। উপাদানটির কারণে ক্যান্সার কোষগুলো দ্রুত মারা গেলেও সুস্থ কোষগুলো এক ঘণ্টার মধ্যেই উপাদানটির প্রভাব কাটিয়ে উঠে আবার নতুন করে কোষ উৎপাদন শুরু করে। কোহেন-আরমন জানান, উপাদানটির ক্যান্সার চিকিৎসাায় কার্যকারিতা খুঁজে পাওয়া গেছে অনেকটা কাকতালীয়ভাবেই, “আমি এমনকি ক্যান্সার গবেষকও নই। দুই বছর আগে একটি গবেষণা প্রতিবেদন পড়ে আমি ক্যান্সার কোষের ওপর আগ্রহী হয়ে উঠি।” “আমরা এখনও পুরোপুরি বুঝতে পারছি না এমনটা কেন হচ্ছে। কিন্তু আমরা দেখেছি এ উপাদানের প্রভাবে ক্যান্সার কোষ মারা গেলেও সুস্থ কোষ ওষুধের প্রভাব কাটিয়ে উঠছে। সুস্থ কোষগুলো কোনোভাবে ওই উপাদানের প্রভাব কাটিয়ে ওঠার উপায় খুঁজে পেয়েছে। গবেষণাটি চালানো হয় স্ত্রী ইদুরের ওপর। কোহেন-আরমন জানান, বিভিন্ন ধরণের ক্যান্সারের ওপর উপাদানটির পরীক্ষা চালানো হয়েছে। তবে কেবল স্তন ক্যান্সারের ওপর গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। উপাদানটি দিয়ে সব ধরণের ক্যান্সারের চিকিৎসায় ওষুধ উৎপাদনের সবচেয়ে বড় বাধা হল, মূল ওষুধটি একটি মার্কিন ওষুধ কোম্পানির পেটেন্ট করা। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ট্রান্সফার কোম্পানি র‌্যামোট কেবল স্তন ক্যান্সারের চিকিৎসায় ওষুধ উন্নয়নের পেটেন্ট পেয়েছে। এখন ভবিষ্যতে ক্যান্সারের চিকিৎসায় ওষুধটি বাজারে আসবে কিনা তা নির্ভর করছে মার্কিন কোম্পানিটির সদিচ্ছার ওপর। অথবা অন্য কোনো কোম্পানি যদি একই রকম উপাদান বানাতে পারে তবে ওষুধটি উৎপাদন সম্ভব হবে। কোহেন-আরমন বলেন, “আমরা এই ওষুধটি উৎপাদন করতে চাই। কিন্তু এতে বিজ্ঞানের বাইরেও কিছু জটিলতা রয়ে গেছে। তবে আশা করছি, এ কারণে গবেষণার ফল হাওয়ায় মিলিয়ে যাবে না।”

Thursday, April 12, 2012

খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বললো যে, যতবার

খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বললো যে, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথমদিনেই ছেলেটিকে বাগানে গিয়ে ৩৭ টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলো, তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারলো হাতুড়ী দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রন করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এইকথা জানালো। তার বাবা তাকে বললো এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললো,’তুমি খুব ভাল ভাবে তোমার কাজ সম্পন্ন করেছো,এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রন করতে পারো কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্ত গুলো এখনো রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আচড় পরে যায়। তাই নিজের রাগ নিয়ন্ত্রন করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ংকর।

Internet ও Digital যুগের কিছু আবিস্কার:

                                   Internet ও Digital যুগের কিছু আবিস্কার:

 ১। Internet কবে আবিষ্কৃত হয় 1969 সালে। 
২। Email কবে আবিষ্কৃত হয়1971 সালে।
 ৩। Hotmail কত সালে আবিষ্কৃত হয়1996 সালে। 
৪। Google কত সালে আবিষ্কৃত হয়1998 সালে। 
৫। Facebook কবে আবিষ্কৃত হয় 2004 সালে। 
৬। Youtube কত সালে আবিষ্কৃত হয়2005 সালে। 
৭। Twitter কত সালে আবিষ্কৃত হয় 2006 সালে। 
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় . ১৯৬৯সালে 
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে।
 ১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে। 
১১। বাংলাদেশে 3g চালু হয় 14 OCTOBER, 2012 
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে 
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়। 
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেন মহিষের 
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন ড. মাকসুদুল আলম
 ১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম অসবর্ন-১
 ১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টায় 
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয় ::২৮ফে:২০১৩ 
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ এর নাম দোয়েল
 ২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে২১ ফ্রেব্রু:২০১৩
 ২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘ পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল, ২০১৩ 
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June, 2009, Banglalion
 ২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
 ২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল। 
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী, ১৯৯০। 
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয় ১৯৯২ সালে। 
২৭। প্রথম ডিজিটাল জেলা যশোর 
২৮। প্রথম ওয়াই ফাই নগরী সিলেট 
২৯। সাইবার সিটি সিলেট 
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ মিঠাপুকুর,রংপুর।

Mathematics

Integer – পূর্ণসংখ্যা 
Fraction – ভগ্নাংশ 
Ratio – অনুপাত 
Decimal – দশমিক 
Division – ভাগ 
Velocity – বেগ
 Multiple – গুনক 
Factor – উৎপাদক 
Odd – বিজোড়
 Even – জোড়
 Product – গুনফল
 Quotient – ভাগফল 
Remainder – ভাগশেষ 
Acute angle – সুক্ষকোন
 Alternate angle – একান্তর কোন 
Complementary angle – পূরক কোন 
Right angle – সমকোণ
 Obtuse angle – স্থুল কোন 
Parallelogram – সামান্তরিক 
Square – বর্গক্ষেত্র 
Triangle –ত্রিভুজ 
Perpendicular – লম্ব
 Isosceles triangle – সমদ্বিবাহু ত্রিভুজ
 Equilateral triangle – সমবাহু
 Scalene triangle – বিষমবাহু ত্রিভুজ 
Hypotenuse – অতিভুজ 
Area – ক্ষেত্রফল 
Perimeter – পরিসীমা 
Regular cube – সুসম ঘন 
Volume – আয়তন
 Cube – -ঘন
 Radius – ব্যসার্ধ
 Circumference – পরিধি 
Tangent – স্পর্শক
 Semi-circle – অর্ধবৃত্ত
 Diameter – -ব্যাস 
Altitude – উচ্চতা

Inspirable Story. Don't Miss To Read

একদিন এক কৃষকের গাধা একটা গর্তে পড়ে গেল। প্রানীটি কয়েক ঘণ্টা ধরে চিৎকার করতে লাগল এবং তাঁর মালিকও চিন্তা করল তাকে কি করা যায়। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন গাধাটির অনেক বয়স হয়েছে, তাই এটা মোটেই খারাপ হবে না যদি তাকে মাটি দিয়ে সম্পূর্ণ ঢেকে মেরে ফেলা হয়। তিনি তার প্রতিবেশীদের আমন্ত্রণ জানালো তাকে সাহায্য করার জন্য। তারা সবাই একটি করে বেলচা নিল এবং ওই গর্তে মাটি ফেলতে লাগলো। প্রথমে গাধাটি বুঝল যে তাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলা হচ্ছে গাধাটি আরও বেশী চিৎকার করতে লাগলো। গর্তে কিছু মাটি ফেলার পর, কৃষক শেষ বারের মতো গর্তের দিকে দেখল, তিনি বিস্মিত হয়ে গেল গর্তে যা দেখল। গর্তে যত বার বেলচা থেকে মাটি পরতে লাগলো, গাধাটা তা দেহ থেকে মাটি গুলো ঝেড়ে সে ঐ মাটির উপর তার পা গুলো রাখতে লাগলো। কৃষকের প্রতিবেশীরা অবিরাম ভাবে বেলচা দিয়ে মাটি ফেলতে লাগলো এবং প্রানীটি একইভাবে তার দেহ থেকে মাটি গুলো ঝেড়ে সে ঐ মাটির উপর তার পা গুলো রাখতে লাগলো। একসময় দেখা গেল গাধাটা ঠিক গর্তের উপরে উঠে আসল এবং তার জীবনটা ফিরে পেল। 

শিক্ষাঃ   এই গাধাটার মতই প্রতিনিয়ত ময়লা এসে আমাদের জীবনে পরছে। জীবনকে যদি সুন্দর করতে চান ঐ ময়লা গুলো জীবন থেকে ঝেড়ে ফেলে উপরের দিকে যান। জীবনের প্রতিটি সমস্যা এক একটি মাটি ভরা বেলচার মতো, আমরা সমস্যার চাপে হারিয়ে যেতে পারি যদি না সেগুলো ঠেলে তার উপর দাঁড়াতে না পারি।
Collected

নববর্ষে রবি ঠাকুর

                                                           নববর্ষে রবি ঠাকুর
 নিশি অবসানপ্রায়, 
ওই পুরাতন বর্ষ হয় গত!
 আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত।
 বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও, 
ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত।
 আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন অন্তরে আমার, 
সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার। 
তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখিপাতে অধমের করিয়ো বিচার। 

Wednesday, April 04, 2012

নিজেকে কখনো ক্ষুদ্র ভাববেন না

                                                   
                                                নিজেকে কখনো ক্ষুদ্র ভাববেন না
এক দরিদ্র ব্যক্তি প্রতিদিন তার মনিবের ঘরে পানি নিয়ে যাওয়ার কাজ করতো। সে একটি লাঠির দুই প্রান্তে পানির পাত্র ঝুলিয়ে তা কাঁধে নিয়ে রোজ অনেকটা পথ হেঁটে পাড়ি দিতো। দুটি পাত্রের একটিতে কিছুটা ফাটল ছিলো, আরেকটি ছিলো সম্পূর্ণ ত্রুটিহীন। মনিবের বাড়ী পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ফাটল ধরা পাত্রটির অর্ধেক পানি পড়ে যেতো। এভাবে দুটি বছর ভালো পাত্রটি প্রতিদিন পাত্রভর্তি পানি দিলো আরফাটল ধরা পাত্রটি প্রায় অর্ধেক পরিমাণ পানি দিতে সক্ষম হলো। এতে ভালো পাত্রটি তার কাজের জন্য গর্ব বোধ করতো। অন্যদিকে ফাটল ধরা পাত্রটি তার অসম্পূর্ণ কাজের জন্য মনে মনে লজ্জা পেতো এবং নিজেকে ছোট মনে করতো, ব্যর্থ ভাবতো। তাই একদিন সে মনিবের বাড়ী পৌঁছা মাত্র পানি বহনকারীকে বললো “আমি খুবই লজ্জিত যে আমার ত্রুটির কারণে আমি আমার কাজ সম্পূর্ণভাবে করতে পারি না। আমার অর্ধেক পানি চুইয়ে চুইয়ে পড়ে যায় ফলে আপনি আপনার পরিশ্রমের পুরো ফল ভোগ করতে পারেন না। এজন্য আপনার নিকট আমি ক্ষমাপ্রার্থী।” তার কথা শুনে পানি বহনকারীর মনে দয়ার উদ্রেক হলো। অনুকম্পার সুরে

Monday, April 02, 2012

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনঃ

                                          বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনঃ
 ভায়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন' দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে, আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল এসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করবো এবং এদেশকে আমরা গড়ে তুলবো। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন' দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় ২৩ বৎসরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। ২৩ বৎসরের ইতিহাস মুমূর্ষু নর-নারীর আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস- এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ১৯৫২ সালে রক্ত দিয়েছি। ১৯৫৪ সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। ১৯৫৮ সালে আয়ুব খান মার্শাল ল’ জারি করে ১০ বছর পর্যন- আমাদের গোলাম করে রেখেছে। ১৯৬৬ সালে ৬-দফা আন্দোলনে ৭ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। ১৯৬৯ এর আন্দোলনে আয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন, দেশে শাসনতন্ত্র দেবেন, গনতন্ত্র দেবেন - আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেলো, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি, শুধু বাংলা নয়, পাকিস-ানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম, ১৫ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন, প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমরা বললাম, ঠিক আছে, আমরা এসেম্বলিতে বসবো। আমি বললাম, এসেম্বলির মধ্যে আলোচনা করবো- এমনকি আমি এ পর্যন-ও বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন। বলে গেলেন, আলোচনার দরজা বন্ধ না, আরো আলোচনা হবে। তারপরে অন্যান্য নেতৃবৃন্দ, তাদের সঙ্গে আলাপ করলাম- আপনারা আসুন, বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করবো। তিনি বললেন, পশ্চিম পাকিস-ানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে এসেম্বলি। তিনি বললেন, যে যাবে তাকে মেরে ফেলা দেয়া হবে। যদি কেউ এসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন- জোর করে বন্ধ করা হবে। আমি বললাম, এসেম্বলি চলবে। তারপরে হঠাৎ ১ তারিখে এসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসেবে এসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম যে, আমি যাবো। ভুট্টো সাহেব বললেন, তিনি যাবেন না। ৩৫ জন সদস্য পশ্চিম পাকিস-ান থেকে এখানে আসলেন। তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো, দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করে দেয়ার পরে এদেশের মানুষ প্রতিবাদমুখর হয়ে উঠল। আমি বললাম, শানি-পূর্ণভাবে আপনারা হরতাল পালন করেন। আমি বললাম, আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিলো। আপন ইচ্ছায় জনগণ রাস-ায় বেরিয়ে পড়লো, তারা শানি-পূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য সি'র প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরীব-দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে- তার বুকের ওপরে হচ্ছে গুলি। আমরা পাকিস-ানের সংখ্যাগুরু- আমরা বাঙালীরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাঁকে আমি বলেছিলাম, জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস-ানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরীবের ওপরে, আমার বাংলার মানুষের বুকের ওপর গুলি করা হয়েছে। কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন, দেখুন, বিচার করুন। তিনি বললেন, আমি নাকি স্বীকার করেছি যে, ১০ই তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি তো অনেক আগেই বলে দিয়েছি, কিসের রাউন্ড টেবিল, কার সঙ্গে বসবো? যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে, তাদের সঙ্গে বসবো? হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে পাঁচ ঘণ্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন, সমস- দোষ তিনি আমার ওপরে দিয়েছেন, বাংলার মানুষের ওপরে দিয়েছেন। ভায়েরা আমার, ৫ তারিখে এসেম্বলি কল করেছে। রক্তের দাগ শুকায় নাই। আমি ১০ তারিখে বলে দিয়েছি, ওই শহীদের রক্তের ওপর পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারেনা। এসেম্বলি কল করেছেন, আমার দাবী মানতে হবে। প্রথম, সামরিক আইন- মার্শাল ল’ উইথড্র করতে হবে। সমস- সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত নিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত- করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস-ান-র করতে হবে। তারপর বিবেচনা করে দেখবো, আমরা এসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে এসেম্বলিতে বসতে আমরা পারি না। আমি, আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই, আজ থেকে এই বাংলাদেশে কোর্ট-কাচারী, আদালত-ফৌজদারী, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরীবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে সেইজন্য যে সমস্ত- অন্যান্য জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিকশা,,ঘোড়ারগাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে- শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজকোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো, ওয়াপদা কোন কিছু চলবে না। ২৮ তারিখে কর্মচারীরা যেয়ে বেতন নিয়ে আসবেন। এরপরে যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয় - তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস-াঘাট যা যা আছে সবকিছু - আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের ওপর গুলি চালাবার চেষ্টা করো না। সাত কোটি মানুষকে দাবায়া রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবেনা আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যদ্দুর পারি তাঁদের সাহায্য করতে চেষ্টা করবো। যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছিয়ে দেবেন। আর এই ৭ দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা যোগদান করেছেন, প্রত্যেকটা শিল্পের মালিক তাঁদের বেতন পৌঁছাইয়া দেবেন। সরকারী কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হয় , খাজনা - ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো- কেউ দেবে না। শুনেন , মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্বকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলার হিন্দু-মুসলমান, বাঙালি-নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই , তাঁদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের যেন বদনাম না হয়। মনে রাখবেন রেডিও -টেলিভিশনের কর্মচারীরা, যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোন বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, কোন বাঙালি টেলিভিশনে যাবেন না। ২ ঘন্টা ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ তাঁদের মাইনা পত্র নেবার পারে। কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হতে পারবে না। টেলিফোন-টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাঠাতে হলে আপনারা চালাবেন। কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেস্টা করা হয়- বাঙালিরা বুঝেশুনে কাজ করবেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুল। এবং তোমাদের যা কিছু তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, ''রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ''। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম''।  জয় বাংলা।