Wednesday, June 05, 2019

ঈদের নামায পড়ার নিয়ম


ঈদের নামায : হাত-বাঁধা হাত-ছাড়ার নিয়ম
ঈদের নামায বছরে পড়তে হয় মাত্র দুইবার, ফলে অনেকেই এর নিয়মকানুন একটু গুলিয়ে ফেলেন। ঈদের নামায পড়ার কয়েকটি পদ্ধতি আছে। আমি কেবল যে পদ্ধতিটি বাংলাদেশে বহুল প্রচলিত (অতিরিক্ত তাকবিরসহ)-সেটা নিয়ে আলোচনা করবো। অনেকেই কখন হাত বাঁধবেন, কখন হাত না বেঁধে ছেড়ে দেবেন এটা নিয়ে খুব চিন্তিত থাকেন, এমনকি অনেকে একবার ডানপাশের লোকেরটা অনুসরণ করেন আরেকবার বামপাশের লোকেরটা অনুসরণ করেন। অথচ বিষয়টা খুবই সহজ
নামাযের শুরুতে আমরা যে তাকবির দেই (আল্লাহু আকবার বলি) তাকে তাকবিরে তাহরিমা বা প্রথম তাকবির বলা হয়। যে কোন নামাযে এই তাকবির দেওয়া ফরয। ঈদের নামযে এই তাকবির এবং অন্যান্য সাধারণ তাকবিরের সাথে অতিরিক্ত ৬টি তাকবির দিতে হয়
প্রথম রাকাতে অতিরিক্ত তাকবির (ছানা পড়ার পর)
দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবির (সূরা ফাতিহা + অন্য সূরা পড়ার পর)
মনে রাখার বিষয় হলো:
. যে তাকবিরের পরে সূরা/ছানা পড়তে হয় সেই তাকবিরের পর হাত বাঁধতে হয়
. যে তাকবিরের পরে সূরা/ছানা পড়তে হয় না, সেই তাকবিরের পর হাত বাঁধতে হয় না
এই দুইটা বিষয় মনে রাখলে হাত বাঁধা বা ছাড়া নিয়ে কোন সমস্যা আর থাকবে না। আসুন একটু বিস্তারিতভাবে দেখি:

Saturday, May 25, 2019

নামাজ পড়ার নিয়মসমূহ... Rules Of Praying Salah...


                                      নামাজ পড়ার নিয়মসমূহ

প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাযের দোয়া পড়তে হবে। এর পর নিয়ত করতে হবে।

জায়নামাযের দোয়া :   اِنِّئْ وَجَّهْتُ وَجْهِئَ لِلَّذِئْ فَطَرَالسَّمَوَاتِ وَالْاَرْضَ حَنِيْفًا وَّمَا اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ

উচ্চারণ : ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাত্বারাসসামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফাও ওয়ামা আনা মিনালমুশরিকীন।

অর্থ : নিশ্চয়ই আমি তাঁর দিকে মুখ করলাম। যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, বস্তুত আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
Surely I turned to him. Who created the heavens and the earth, and I am not of the idolaters.    

             

নিয়্যত : কোন নামায পড়ার ইচ্ছা করার নাম হলো নিয়্যত। আমরা যে নামায পড়বো সে সম্পর্কে মনে মনে স্থির করার পরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে নামায শুরু করতে হবে। যেমন-আমি ফযরের দুই রাকাত সুন্নাত নামায কেবলামুখী হয়ে পড়ছি। কেউ কেউ ইচ্ছা করলে আরবীতেও নিয়্যত করতে পারেন।

দুই রাকা’আত নামায হলে رَكْعَتَئ “রাকা’আতাই”, তিন রাকা’আত নামায হলে رَكْعَتَئ ‘রাকা’আতাই’-এর স্থলে ثلَاثَ رَكْعَاتِ‘‘ছালাছা রাক’আতি’’ এবং ৪ রাকাত হলে اَرْبَعْئَ رَكْعَاتِ “আরবা রাক‘আতি” বলতে হবে।


ফজর اَلْفَجْرِ – এর স্থলে যে ওয়াক্ত বা যে নামায পড়বে সে নাম বলতে হবে। যেমন-যোহর হলে যোহর, আছর হলে আছর, মাগরেব হলে মাগরেব, এশা হলে এশা বলতে হবে। আর নামায ফরয হলে সুন্নাতি রাসূলিল্লাহি (رَسُوْل ِاللهِ سُنَّةِ) এর স্থলে ফারদুল্লাহি (فَرْضُ اللهِ) ওয়াজিব হলে ওয়াজিবুল্লাহি (وَاجٍبُ اللهِ) বলতে হবে।



(১) ফজরের নামাজ

ক) ফজরের ২ রাকাত সুন্নত নামাজের নিয়ত

বাংলায় : নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, সুন্নাতু রাসুলিল্লা-হি তাআলা মুতাও য়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আক্ বার।

খ)ফজরের ২ রাকাত ফরজ নামাজের নিয়ত (বাংলায়) :

নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, ফারজুল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আক্ বার।

**২. ইমামের পিছনে নামায পড়িতে হলে : / নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, ফারজুল্লা-হি তায়ালা এক্তাদাইতু বিহা-যাল ইমামি মুতা ওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আক্ বার। /

Tuesday, May 07, 2019

Subir Nandi! Renowned and stellar musician in the music world is no more :-( :-( :-(

সুবীর নন্দী!

প্রখ্যাত সুর সম্রাট এবং সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ৬৬ বছর বয়সে খসে পড়লেন সিংগাপুর জেনারেল হাসপাতালে। চলে গেলেন না ফেরার দেশে।
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদ প্রাপ্ত ও পাঁচ পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত এই কন্ঠশিল্পি ১৯ নভেম্বর ১৯৫৩ সালে জন্ম গ্রহন করেছিলেন হবিগঞ্জ জেলার অন্তর্গত এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং এ। উনার অকাল মৃত্যুতে আমরা বানিয়াচংবাসী সমগ্র দেশবাসীর সাথে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। উনার বিদেহী আত্নার শান্তি কামনা করছি, সমবেদনা জ্ঞাপন করছি উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি।


Let’s have a look

Subir Nandi!

Renowned and stellar musician in the music world. Breathed his last at the age of 66, at the General Hospital in Singapore. He is no more. He has got second the highest civilian award of Bangladesh, the Ekushey Padak, as well as got five times the National Film Award. This renowned singer was born on November 19, 1953, at Baniachang, Habigonj, which is the largest village in Asia. We, the inhabitants of Baniyachong along with the people all over the country   are deeply mourn and shocked at his sudden death. We pray for his departed soul, and conveyed condolences to his grief-stricken family.

Tuesday, March 26, 2019

স্বাধীনতা দিবস উদযাপন Celebrating Independence Day


এক সাগর রক্তের বিনিময়ে,
বাংলার স্বাধীনতা আনলে যারা;
আমারা তোমাদের ভুলব না।
এ কথা সত্যি যে বাংলার স্বাধীনতা অর্জিত হয়েছিল এক সাগর রক্তের বিনিময়ে। আমরা জানি বাংলার স্বাধীনতার ইতিহাস কত করুণ, কত বৈচিত্রময়, কত ঘটনাবহুল। স্বাধীনতার সেই রক্তঝরা দিনগুলো ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। প্রত্যেক দেশের মানুষ যথাযোগ্য মর্যাদার সাথে নিজেদের দেশের স্বাধীনতা দিবস পালন করে থাকে। আর দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার মাধ্যমেই স্বাধীনতার গুরুত্ব উপলব্দি হয়ে থাকে। তাই দেশের দিন পঞ্জিকাতে স্বাধীনতা দিবসটি সবচেইতে গুরুত্বপূর্ণ। 

সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার ১৯৪৭ সালে ভারতের শাসন ক্ষমতা হস্তান্তর করে এ দেশের জনগনের কাছে। ভারতবর্ষ দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাকিস্তান ও ভারত সৃষ্টি হয়। কিন্তু যে লক্ষ্যে পাকিস্তান শাসন কায়েম হয়েছিল পাকিস্তানি শাসক-গোষ্টির দুরভিসন্ধিমূলক আচরণে তা ব্যার্থ হয়ে যায়। পাকিস্তানের সংখ্যাগরিষ্ট অধিবাসী- বাঙ্গালীদের ভাগ্যে জুটে লাঞ্চনা, বঞ্চনা, আর নির্যাতন। পাকিস্তানের সেই স্বার্থপর শাসকচক্রের একচোখা নীতির প্রতি বাঙালিদের কোনদিনই সমর্থন ছিল না।

Tuesday, November 20, 2018

Online Birth Certificate Check

Just Click On the Link Below & Put The Birth Registration Number in First Box and the Date of Birth in the Next Box & then Click on Verify Button.

Click Here

Sunday, September 16, 2018

বাল্যবন্ধু


বাল্যবন্ধু
জাহেদুর রহিম লিটন


যাইতাম যখন আমার বন্ধুর ছোট্ট কুঁড়েঘরে,
বসতে দিত বেতের পিঁড়ায় কত আদর করে।

খোঁপায় দিত বেলীর মালা, হাতে রেশমী চুরি,
গলায় পরতো বকুল মালা, পরনে নীল শাড়ী।

Thursday, July 05, 2018

আমার কিছু লেখা। My Collections.

                      To Read Out Just Hit On The Link Below:


Fake Love

Chain Of Love  

ঘুমাইয়া কাজা করেছি ফজর I’ve missed the Fazr prayer




ঘুমাইয়া কাজা করেছি ফজর,
তখনো জাগিনি যখন যোহর,
হেলা খেলায় কেটেছে আসর
মাগরিবের আজ শুনি আজান
জামাত শামিল হওরে এশাতে
এখনো জমাতে আছে স্থান
।।
                          কাজী নজরুল ইসলাম

I’ve missed the Fazr prayer
By sleeping,
Neither did I awaken;
When the Zohr did beckon.
And the Asr prayer, I whiled away
In idleness and play.
The call for the Mugrib also I hear
Still we have time to join the Esha prayer.
              Translated By
                            Jahedur Rahim Liton
                               Assistant Teacher
আই’ভ্ মিস্ট্ দা ফযর 'প্রেইয়া
বাই স্লীপিং,
নাইদা ডিজাই অ্যাউয়েই’কন্;
ওয়েনদা জোহ ডিড্ বেকন্ ।
অ্যান্ দা আসর্ 'প্রেইয়া, আই ওয়াইল্ড অ্যাউয়েই
ইন আইড্লনেস অ্যান্ প্লেই ।
দা কল ফ:দা মাগরিব অলস্যৌ আই হিয়া
স্টিল উয়্যিাভ্ 'টাইম টাজ্বইন দাঈশা প্রেইয়া।
                 Phonemic Transcription Written By
                         Jahedur Rahim Liton
                           Assistant Teacher

I'm Here

আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি ।। Give me a little room to sit in my mother’s-heart

আমায় একটু জায়গা দাও

Saturday, June 02, 2018

একটা সময় তোরে আমার সবই ভাবিতাম - Both Male Version & Female Version

              Male Version
একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মনপিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম

Tuesday, May 08, 2018

স্মৃতিচারণ জাহেদুর রহিম লিটন



স্মৃতিচারণ
জাহেদুর রহিম লিটন

জানি তুমি চলে যাবে, ফিরিবে না আর,
তবুও কেন মন তুমাকেই;
ডাকে শুধু বারে বার

বলেছিলে তুমি প্রিয়ে থাকিবে,
চিরকাল বন্ধু হয়ে,
আজ যে চলে যাচ্ছ নিজেকে নিয়ে

চলে যাবে তুমি,ফিরাব না তুমাকে,
যদি স্মরণে কভু আসে মোরে প্রাতে;
দেখে নিও তুমি মোরে, দিবা-স্বপনেতে

ফিরাতে চাইনি তোমায়,এই ভাবনায়,
যবে আসে আসিবে না নিদ নিশীতে;
তখনই ভাবিবে মন শুধুই তোমাকে

জীবন খাতার হিসাব কষিতে,
যবে বসিবে মোর মন;
তখনিই করিব আমি তুমারই স্মৃতিচারণ।